করোনায় রম্যলেখক আতাউর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য রম্যলেখক, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও কূটনীতিক আতাউর রহমান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
২৮ আগস্ট ২০২১, ০২:০৪ অপরাহ্ন

ক্যানসারের কাছে পরাজিত হলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আজ শনিবার সন্ধ্যা ৬টায় মারা গেছেন।
২৮ আগস্ট ২০২১, ০১:০৭ অপরাহ্ন

‘বিদ্রোহী কবিতার জন্যে হলেও নজরুল স্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগ’

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলী পত্রিকায়। গত এক শ বছরে বহু আন্দোলন-সংগ্রামে কবিতাটি বাঙালিকে অনুপ্রেরণা দিয়েছে। কেবলমাত্র ‘বিদ্রোহী’র জন্যে হলেও নজরুল যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম।
২৮ আগস্ট ২০২১, ১২:০৮ অপরাহ্ন

২৮ আগস্ট ১৯৭১: সুইডেনে পাকিস্তানি দূতাবাস থেকে বাঙালি কর্মীর পদত্যাগ  

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৮ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন সুইডেনে পাকিস্তান দূতাবাসে নিরাপত্তা বিভাগে নিযুক্ত কর্মচারী মহাম্মদ শফিউল্লাহ পাকিস্তানি দূতাবাস থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দূতাবাসের চাকরি থেকে পদত্যাগ করে প্রবাসী বাংলাদেশ সরকারকে সমর্থন জানিয়ে রাজনৈতিক আশ্রয়ের জন্য সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পদত্যাগ শেষে স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দূতাবাসে আমিই একমাত্র বাঙালি। দেশের এই অবস্থায় যারা কিনা নিজের ভাইদের ওপর এমন বর্বর আচরণ করতে পারে, নির্মমতা ছাড়িয়ে যেতে পারে, গোটা বাংলাদেশকে শ্মশানে পরিণত করতে পারে, তাদের সঙ্গে আমরা আর এক থাকতে পারি না। আমরা এখন সম্পূর্ণরূপে স্বাধীন একটি দেশ। আমাদের বিষয়টি কেবল আমরাই ভেবে দেখব।’ 
২৮ আগস্ট ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থার উন্নতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
২৮ আগস্ট ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

প্রখ্যাত সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিমের মৃত্যু

প্রখ্যাত সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় মারা যান তিনি।
২৮ আগস্ট ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ন

২৭ আগস্ট ১৯৭১: লন্ডনে প্রবাসী সরকারের কূটনীতিক মিশন উদ্বোধন    

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৭ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের মুখপাত্র জয়বাংলা পত্রিকার ১৬তম সংখ্যায় বলা হয়, 'সভ্য জগত থেকে বিচ্ছিন্ন বেলুচিস্তানের কাকুনে বাংলাদেশে হত্যা চালাবার জন্য বিশেষ জল্লাদ বাহিনী ট্রেনিং নিচ্ছে। এক ডজন আমেরিকান বিশেষজ্ঞ ইয়াহিয়ার স্পেশাল ফোর্স তৈরির কাজে ট্রেনিং দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিকামী ভিয়েতনামী নাগরিকদের বেছে বেছে হত্যা ও ধ্বংসের উদ্দেশ্যে যেমন ট্রেনিংপ্রাপ্ত গুপ্তবাহিনী পাঠিয়েছিল এবং যার নাম সরকারিভাবে দিয়েছিল ‘গ্রিন ব্যারেট’, ইয়াহিয়া সরকারও ঠিক তেমনি করে গোপন ট্রেনিং দিয়ে একটি বিশেষ হত্যাকারী বাহিনী গড়ে তুলেছে।'
২৭ আগস্ট ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন

জীবনশিল্পী ইফফাত আরা

দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক চিন্তার নারী নওয়াব ফয়জুনন্নেসা চৌধুরানীর হাত ধরে বেগম রোকেয়া ও সুফিয়া কামালের আবির্ভাব। তাদের জীবন সংগ্রাম নিয়ে মানুষের আগ্রহ অসীম। অনেক লড়াই করে তবেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তারা, হয়েছিলেন আপন মহিমায় উজ্জ্বল। অনেক বিষয়ে তাদের কীর্তি এখনো আলোচনার বিষয় হয়ে ওঠে।
২৭ আগস্ট ২০২১, ০১:১১ অপরাহ্ন

২৬ আগস্ট ১৯৭১: মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে এডওয়ার্ড কেনেডির সাক্ষাৎ 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ আগস্ট গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন মার্কিন সিনেটের শরণার্থীবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে ভারত সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে সাক্ষাৎ করেন। এসময় তিনি ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের উপর চরম অমানবিকতার বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন।
২৬ আগস্ট ২০২১, ০১:৪৩ অপরাহ্ন

২৫ আগস্ট ১৯৭১: ‘পাকিস্তানি হানাদারদের বিদায়ের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাবো’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৫ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান বলেন, 'মুক্তিবাহিনী জল, স্থল ও আকাশপথে হানাদার বাহিনীকে আঘাত করছে। তার প্রমাণ একদিনে অনেকগুলো জাহাজ ডুবিয়ে দেওয়া। মুক্তিবাহিনী অনেক স্থানে রেললাইন উপড়ে ফেলায় অনেক স্থানে রেল চলাচল বন্ধ। আমরা হানাদারদের বিদায়ের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’  
২৫ আগস্ট ২০২১, ১২:৩৫ অপরাহ্ন

‘ভাসানচর’ নিয়ে সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লার প্রথম বই প্রকাশ

দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লার নতুন বই 'ভাসানচর: সাগরে নগর' প্রকাশিত হয়েছে। একসময়ের ডাকাত ও জলদস্যুদের অভয়ারণ্য এবং গবাদি পশুর চারণক্ষেত্র ভাসানচরে আবাসস্থলের ব্যবস্থা করা হয়েছে রোহিঙ্গাদের জন্য। এর পর থেকেই ছোট এ দ্বীপটি আলোচিত হয়ে উঠেছে।
২৫ আগস্ট ২০২১, ১২:২৪ অপরাহ্ন

কালোত্তীর্ণ লাতিন সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস

হোর্হে লুইস বোর্হেস সম্পর্কে বিখ্যাত সাহিত্যিক কাব্রেরা ইনফ্রান্তে বলেছিলেন, 'লাতিন আমেরিকায় আপনি একজন সাহিত্যিকও খুঁজে পাবেন না যে কিনা বোর্হেসের প্রভাবে পড়েননি।’
২৪ আগস্ট ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন

২৪ আগস্ট ১৯৭১: জেনেভায় পাকিস্তানের রাষ্ট্রদূতদের সম্মেলন

১৯৭১ সালের ২৪ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানি রাষ্ট্রদূতদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সুলতান মোহাম্মদ খান। এই সম্মেলনে বিভিন্ন দেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতেরা দায়িত্বপ্রাপ্ত দেশের পূর্ব পাকিস্তান বিষয়ক অবস্থান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এই সম্মেলনে নানা কার্যকর পন্থা নিয়ে আলোচনা হয়।
২৪ আগস্ট ২০২১, ১২:১১ অপরাহ্ন

২৩ আগস্ট ১৯৭১: টাইম ম্যাগাজিনে 'পাকিস্তানে মুজিবের গোপন বিচার'

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৩ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ‘টাইম ম্যাগাজিনে 'পাকিস্তানে মুজিবের গোপন বিচার' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
২৩ আগস্ট ২০২১, ১২:২৮ অপরাহ্ন

২২ আগস্ট ১৯৭১: সীমান্ত গান্ধী খান আবদুল গাফফার খানের বিবৃতি

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দিনের অনুষ্ঠানে ‘ডেইলি টেলিগ্রাফ’ এর এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, 'পশ্চিম পাকিস্তানি জঙ্গীশাহীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পন্থা স্থির করার উদ্দেশ্যে ইসলামাবাদ ও তেহরানে গোপনে জোর কূটনৈতিক তৎপরতা চলছে।
২২ আগস্ট ২০২১, ০১:২৭ অপরাহ্ন

২১ আগস্ট ১৯৭১: পূর্ব বাংলার মানুষ ও বঙ্গবন্ধুর মুক্তির আহ্বান

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ইরাকে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এ এফ এম আবুল ফতেহ প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে পদত্যাগ করেন।
২১ আগস্ট ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশপ্রেমে বলীয়ান অমর এক বীর

‘ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার’ বা ‘এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক’।
২০ আগস্ট ২০২১, ০৪:৩৫ অপরাহ্ন

২০ আগস্ট ১৯৭১, জাতিসংঘ ওপরে ওপরে কেবল ফাঁকা বুলি আওড়াচ্ছে: ইন্দিরা গান্ধী

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২০ আগস্ট গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি দিন।  এদিন সামরিক আইন প্রশাসক ও গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ১৩ জন জাতীয় পরিষদ সদস্যকে সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
২০ আগস্ট ২০২১, ০৩:২২ অপরাহ্ন

জহির রায়হান: অকালে হারানো উজ্জ্বল নক্ষত্র

১৯৪৯ সালে, ফেনীর সোনাগাজির আমিরাবাদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ মাত্র চৌদ্দ বছর বয়সে লিখলেন ‘ওদের জানিয়ে দাও’ নামের একটি কবিতা। সেই কবিতা প্রকাশিত হলো চতুষ্কোণ পত্রিকায়। কবিতায় উঠে এলো নিরীহ নিরস্ত্র মানুষের প্রতি গভীর ভালোবাসা ও মর্ম যাতনার কথা।
১৯ আগস্ট ২০২১, ০৫:৪৯ অপরাহ্ন

‘বাংলাদেশের গবেষণায় সেভাবে জায়গা পায়নি বাংলার পার্টিশন’

দেশভাগের প্রাথমিক অভিঘাতের পরিপ্রেক্ষিতে প্রথমে কেউ ভাবেনি এই বিভাজন স্থায়ী হবে। তবুও তা হয়েছে। যুগপৎ ঘটেছে দেশভাগ ও স্বাধীনতার মতো দুটি ভয়ংকর ঘটনার। ১৮৫৭ থেকে শুরু, ১৯০৫, ১৯৪৭ হয়ে ১৯৭১। একটি অন্যটির সঙ্গে যুক্ত হলেও মাঝখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য। ১৯৪৭ সালের ১৪-১৫ আগস্টে যে ঘটনাটা ঘটল, ইতিহাস বলে প্রায় অসম্ভব ও পুরোপুরি অকল্পনীয়। কারণ বহু জাতির দেশ ভারতবর্ষের মানুষের জন্যে প্রধান সমস্যাটা ছিল শ্রেণির। তার জন্যই যত সংকট, ট্র্যাজেডির পার্টিশন।
১৯ আগস্ট ২০২১, ০৪:৫১ অপরাহ্ন