বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন। আজ সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
২৪ মে ২০২১, ০৭:০৮ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের ঈদ যেমন ছিল

আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের জীবনে বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাঙালি মুসলমানদের জীবনে আজ যেমন ঈদ এসেছে, ঠিক তেমনই মহান মুক্তিযুদ্ধের সময়েও স্বাভাবিকভাবেই এসেছিল ঈদুল ফিতর। মুক্তিযুদ্ধের সময় কেবল ঈদুল ফিতরই পালিত হয়েছিল, ঈদুল ফিতরের পর ঈদুল আজহা এসেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হিসেবে। মুক্তিযুদ্ধ চলাকালীন ঈদের দিন এসেছিল ১৯৭১ সালের ২০ নভেম্বর। দিনটি ছিল শনিবার।
১৪ মে ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ন

দুঃসাহসী কিশোর বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু বকর

একাত্তরের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু বকর (বীর বিক্রম)। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মাত্র ১৮ বছরের কিশোর! ওই বয়সের একজন কিশোরের চিন্তার পরিসর কতটুকুই বা বিস্তৃত হতে পারে। অথচ সেই বয়সেই তিনি কিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মতো দুর্ভেদ্য জায়গায় টাইম বোমা নিয়ে ঢুকে হামলা চালালেন। এমন অভিযান চালাতে হলে কতটা দুঃসাহসী হতে হয় তা আলাদা করে উল্লেখ করার দরকার হয় না।
৫ মে ২০২১, ০৪:০৩ অপরাহ্ন

৫ মে ১৯৭১: গোপালপুর গণহত্যা, বঙ্গবন্ধুর তথ্য প্রকাশ পাকিস্তানের

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৫ মে ছিল একটি গুরুত্বপূর্ণ ও ভয়াবহ দিন। এদিন বঙ্গবন্ধুকে নিয়ে তথ্য প্রকাশ করে পাকিস্তান সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ হাউজ অব কমন্সের অধিবেশনে শরণার্থী সমস্যা নিয়ে এক বার্তা দেন। এদিন জাতিসংঘের উদ্বাস্তু হাইকমিশনের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এর হাইকমিশনার প্রিন্স আগা খান সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতে যে শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে এসেছে, তাদের সহযোগিতার জন্য ভারত সরকার জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে। ভারত স্থায়ী সমাধান চায়। এদিন প্রভাবশালী নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক সাক্ষাৎকার দেন সাবেক রাষ্ট্রদূত চেস্টার বোলস।
৫ মে ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ন

শতবর্ষে সত্যজিৎ

সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রকার নয়, তিনি শিল্প-সাহিত্যের সক্রিয় সারথি, বহুমুখী ব্যক্তিত্বের প্রতিভূ। কালান্তরের চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, সঙ্গীত স্বর লিপিকার, সম্পাদক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পী।
২২ এপ্রিল ২০২১, ০৬:০৩ অপরাহ্ন

১২ এপ্রিল ১৯৭১: বালারখাইল গণহত্যা ও ঘটনাবহুল একটি দিন

১২ এপ্রিল ১৯৭১ দিনটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন পরিকল্পিত কায়দায় ঢাকার বাইরে প্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয়। এদিনই জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর প্রধান ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়। ১২ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছিল।
১২ এপ্রিল ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

জাদুঘর থেকে চিত্রকলাকে যিনি পৌঁছে দিলেন মধ্যবিত্তের অন্দরে

চিত্রকলাকে জাদুঘরের দেয়াল থেকে তিনি পৌঁছে দিয়েছিলেন মধ্যবিত্তের ঘরে। শিল্পের রস, শিল্পবোধ, আর শিল্পানুরাগী মন যে কেবল উচ্চবিত্তের জন্যই নয় তিনিই বাঙ্গালীকে হাতে ধরে শিখিয়েছেন। বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে তিনিই বিশ্বনন্দিত করে তুলেছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন তাকে সম্বোধন করতেন "শিল্পের দেবতা" বলে।
১১ এপ্রিল ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পূর্ব প্রস্তুতি

বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণকে বলা হয় স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক। ঐতিহাসিক সেই ভাষণ পরবর্তীতে ইউনেসকো ডকুমেন্টারি হেরিটেজ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনুবাদ হয়েছে ১২টি ভাষায়। কেমন ছিল সেই ভাষণের পূর্ব প্রস্তুতি?
৬ মার্চ ২০২১, ০৬:০০ অপরাহ্ন

ঢাবি লাইব্রেরিতে যেভাবে ধ্বংস হচ্ছে মাস্টারপিস শিল্পকর্ম

বাংলাদেশের আধুনিক শিল্পকলার চারটি গুরুত্বপূর্ণ নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির দেয়ালে থাকা ভাস্কর নভেরার ভাস্কর্য ও শিল্পী হামিদুর রাহমানের ম্যুরালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃৎ দুই শিল্পীর শিল্পকর্মগুলোর কোথাও উঁইপোকা বাসা বেঁধেছে। কোথাও চটা ওঠে গেছে, কোথাও ফাটল ধরেছে। কোথাও ফোস্কা উঠেছে। আবার কোথাও দেয়ালে নোনা ধরেছে।
২ মার্চ ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন

জাতীয় কবির শেষ দিকের কম জানা অধ্যায়

বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের এই দিকপাল, সৃজন সংসারে সক্রিয় ছিলেন মাত্র ২২ বছর। বেঁচে ছিলেন ৭৭ বছর। কিন্তু, এর মধ্যে ৩৫ বছর ছিল বেদনা-বিধূর। আর কবিরাই পারে শত বেদনায় সবসময় নিজের কথা সাবলিলভাবে তুলে ধরতে। যেমন: ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবো না, সারাদিনমান কোলাহল করি কারো ধ্যান ভাঙিবো না।… নিশ্চল-নিশ্চুপ আপনার মনে পুড়িবো একাকী গন্ধবিধুর ধূপ’।
২৭ আগস্ট ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন