ইমরানের ‘ভাগ্য নির্ধারণ’ সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন ইসলামাবাদের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার আসাদ কায়সার।
৯ এপ্রিল ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
ইমরান খানের ‘ভাগ্য নির্ধারণী’ অনাস্থা ভোট আজ
সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আজ শনিবার অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। ফলে সব চোখ এখন দেশটির জাতীয় পরিষদের দিকে স্থির।
৯ এপ্রিল ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
আমি কখনোই ‘আমদানি করা সরকার’ মেনে নেব না: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলছেন, তিনি পাকিস্তানে একটি ‘বিদেশি সরকার’ প্রতিষ্ঠা মেনে নেবেন না। যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি জনগণের শরণাপন্ন হবেন। খবর জিও নিউজ।
৮ এপ্রিল ২০২২, ০৬:৪৫ অপরাহ্ন
‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তে কমিশন, প্রধান হতে রাজি নন লে. জে. তারিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে যুক্তরাষ্ট্রের 'তথাকথিত হুমকির' বিষয়ে তদন্ত কমিশনের প্রধান হতে অস্বীকার করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক খান।
৮ এপ্রিল ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
ইমরানকে উৎখাতে ‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তে কমিশন গঠন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পেছনে কথিত 'বিদেশি ষড়যন্ত্র' তদন্তের জন্য একটি কমিশন করেছে দেশটির সরকার।
৮ এপ্রিল ২০২২, ১২:১৯ অপরাহ্ন
শনিবারের অধিবেশনেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে আগামীকাল শনিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে। সুপ্রিম কোর্টের গতকালের আদেশ অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
৮ এপ্রিল ২০২২, ১১:১০ পূর্বাহ্ন
আমি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী: শাহবাজ
নিজেকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির বিরোধী জোটের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।
৮ এপ্রিল ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান
জাতীয় পরিষদ পুনর্বহাল ও অনাস্থা ভোট সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বিপাকে পড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
৮ এপ্রিল ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে: সুপ্রিম কোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ আদালত।
৭ এপ্রিল ২০২২, ০৪:২১ অপরাহ্ন
পাকিস্তানের পার্লামেন্ট বহাল রাখার আদেশ আদালতের, শনিবার আবার অধিবেশন
পাকিস্তানে সম্প্রতি ভেঙে দেওয়া জাতীয় পরিষদ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আগামী শনিবার সকালে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের নির্দেশ দিয়েছেন আদালত।
৭ এপ্রিল ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
জম্মু কাশ্মীর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি গ্রেপ্তার
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে আজ এক বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বিএসএফ।
৭ এপ্রিল ২০২২, ০৩:২৭ অপরাহ্ন
বিতর্কিত রায় বিচার বিভাগ ও নির্বাচনকে বিতর্কিত করবে: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তের বিষয়ে রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ অবস্থায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন যে বিতর্কিত রায় পার্লামেন্ট, বিচার বিভাগ ও আসন্ন নির্বাচনকে বিতর্কিত করবে।
৭ এপ্রিল ২০২২, ০২:৪১ অপরাহ্ন
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ: সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করতে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৭ এপ্রিল ২০২২, ০২:১৯ অপরাহ্ন
অনাস্থা প্রস্তাব খারিজ ত্রুটিপূর্ণ ছিল: পাকিস্তানের প্রধান বিচারপতি
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছেন, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা স্পষ্টতই ত্রুটিপূর্ণ ছিল।
৭ এপ্রিল ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ?
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ বলে নাকচ করে দেওয়ার আদেশটি কতটা সাংবিধানিক ছিল সে সম্পর্কে রুল দেবেন দেশটির সুপ্রিম কোর্ট।
৭ এপ্রিল ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর
বিশ্বজুড়ে জাদুঘর তো অনেক আছে, কিন্তু পুরোদস্তুর ২২৭টি ফুটবল মাঠের সমান জাদুঘর কি আর একটাও আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই একটি জাদুঘর রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক সীমানা ঘেঁষে। ভৌগোলিক স্থানের সঙ্গে মিল রেখে এই জাদুঘরের নামকরণ করা হয়েছে মুয়াং বোরান জাদুঘর।
৬ এপ্রিল ২০২২, ০৩:০৯ অপরাহ্ন
ভারতে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত
ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত হয়েছে। আজ বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইয়ে আসা ৫০ বছর বয়সী একজন নারীর করোনা পরীক্ষা করে নতুন এই ধরণ শনাক্ত হয়।
৬ এপ্রিল ২০২২, ০১:১৭ অপরাহ্ন
চীনে বাড়ছে করোনা, এক দিনে শনাক্ত ২০ হাজার ছাড়াল
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াসহ জীবনযাত্রাকে সহজ ও স্বাভাবিক করার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। তবে এ ক্ষেত্রে চীনের পরিস্থিতি ভিন্ন।
চীনে গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার।
৬ এপ্রিল ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
আজ সরকারের বক্তব্য শুনবেন পাকিস্তান সুপ্রিম কোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ সংক্রান্ত দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দেওয়া রুলের ওপর সরকারের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।
৬ এপ্রিল ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন
পাকিস্তানের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চান বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস জানিয়েছেন, তার ফাউন্ডেশন পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করা এবং উভয় পক্ষকে প্রভাবিত করে এরকম বিষয়গুলোর মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
৬ এপ্রিল ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন