চাকা ফেটে সেতুতে ধাক্কা, সিরাজগঞ্জে বাসচালকসহ নিহত ৩
সিরাজগঞ্জের নলকা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে এই দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার সময় হঠাৎ চাকা ফেটে যায়। এতে আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাসচালক ও তার সহকারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
‘আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে,’ বলেন তিনি।