আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে শিশুটির বাবা আশুলিয়া থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার দেখিয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১১টার দিকে মেয়েটি ওষুধ কিনতে শফিকুলের ফার্মেসিতে যায়। শফিকুল মেয়েটিকে ফার্মেসির পেছনের কক্ষে যেতে বলে। মেয়েটি সেখানে গেলে ধর্ষণ করেন শফিকুল।
মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় বলে জানান ওসি।