শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আশিকুল খবির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর গত ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।