অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮৫) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান।

তিনি জানান, মৃত্যুকালে সৈয়দ আমিরুল ইসলাম ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।