প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী
মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।
আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও দেওয়ার জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।