রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে এই উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২।

আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ জন। বর্তমানে হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪১১ জন হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।