জামালপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় নৈশপ্রহরী কারাগারে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে উপজেলার চরকালিকাপুর দুর্গা বাগান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক (৪৫) ওই বাগানের নৈশপ্রহরী।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে আব্দুল খালেক।
ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় শিশুর মা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।