বরিশালে দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

বরিশালে শুরু হয়েছে দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন।

চট্টগ্রাম ও খুলনার পর মাসব্যাপী বিভাগীয় সফরের তৃতীয় গন্তব্য বরিশাল। এরপর উদযাপন চলবে রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং গত ডিসেম্বরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে গত ২৪ ও ২৫ এপ্রিল পত্রিকাটির ঢাকা কার্যালয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিভাগগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম ও দ্বিতীয় আয়োজন যথাক্রমে ২ মে চট্টগ্রাম ও ৯ মে খুলনায় অনুষ্ঠিত হয়।