হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯ জন ও নিশ্চিত হামে ২ জন মারা গেছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ জন।

হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৭৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯২৯ জন।

একই সময়ে ১ হাজার ২৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৮৬ জনে।