শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের সিআরপি এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে ১৬ বছর বয়সী এক কিশোর। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই শিশুটির মা ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ ওই কিশোরকে আদালতে পাঠানো হলে বিচারক কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি জানান।