সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারের সময় মার্কিন ভিসাপ্রার্থীদের মিথ্যা না বলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
আজ শনিবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত। তাই সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।’