১০ দিনে মেট্রোরেলের যাত্রী ৯০ হাজার, আয় ৮৮ লাখ টাকা

স্টার অনলাইন রিপোর্ট

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। আর মেট্রোরেলের আয় হয়েছে ৮৮ লাখ টাকা।

আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।