ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসর

স্টার অনলাইন রিপোর্ট

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে 'জনস্বার্থে' আজ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে মোস্তফা ফারুকের অবসরের বিষয়টি জানানো হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধারায় বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সরকার কোনো নির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই জনস্বার্থে ২৫ বছর চাকরি পূর্ণ করেছেন এমন কোনো কর্মচারীকে অবসরে পাঠাতে পারে।

অবসরের বিষয়ে মোস্তফা ফারুকের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

২০১৯ সালের আগস্টে মোস্তফা ফারুককে ইলেক্টরাল ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালকের পদ থেকে ফরিদপুরে বদলি করা হয়।