বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রোকিয়া আফজাল রহমান

স্টার অনলাইন রিপোর্ট

দেশের স্বনামধন্য ব্যবসায়ী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমানকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আজ শুক্রবার আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার পরিবারের সদস্য, ব্যবসায়ী নেতা ও কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

গত বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রোকিয়া আফজাল রহমান ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।