আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টার অনলাইন রিপোর্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারাদেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পঞ্চম দফায় বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধের শেষ দিন আজ। ২৮ অক্টোবরের সমাবেশ বানচাল হওয়ার পর থেকেই বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে।