‘বেতন-বোনাস না দিলে শ্রম ভবনেই ঈদ’

স্টার অনলাইন রিপোর্ট

বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে আজ শনিবারও রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

আজ বিকেল ৪টার মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

486476871_570250592090030_3154351231965995035_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান করছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই কান্না করছিলেন। 

485461650_1191381949097193_459606523228193646_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

বেতন-বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরেই শ্রম ভবনে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বিকেলেও বাসন হাতে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা।

486811297_976335877899498_6105714556920159558_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

আজ শ্রমিকরা জানান, বেতন-বোনাস না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না। প্রয়োজনে শ্রম ভবনেই ঈদ করবেন।

486255914_624948037073956_2424316067580224541_n.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, 'বাড়িতে ছেলে-মেয়েরা না খেয়ে আছে। বেতন ছাড়া বাড়ি গেলে ওদের সামনে মুখ দেখাব কেমন করে!'