কোনো প্রতিবন্ধকতাই খুলনার জনস্রোত রুখতে পারবে না: মির্জা ফখরুল
কোনো প্রতিবন্ধকতাই খুলনার বিভাগীয় সমাবেশের জনস্রোতকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ অক্টোবর ২০২২, ০২:০৫ অপরাহ্ন
পায়ে হেঁটেও মক্কায় যাওয়া যায়: খুলনার পরিবহন মালিকদের উদ্দেশে বিএনপি নেতারা
বিএনপির সমাবেশকে সামনে রেখে খুলনায় বাস চলাচল বন্ধ ঘোষণা হওয়ার ঘটনায় সরকারের ষড়যন্ত্র আছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
১৯ অক্টোবর ২০২২, ০১:৪৫ অপরাহ্ন
সিট-ভর্তি বাণিজ্য যারা করে তাদের খবর আছে, ক্ষমা নেই: কাদের
আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা অপকর্ম করছেন তাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৯ অক্টোবর ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন
ক্যামেরা লাগালে গোপন কক্ষ কি আর গোপন থাকল, প্রশ্ন তথ্যমন্ত্রীর
অনিয়মের অভিযোগে সম্প্রতি স্থগিতকৃত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৯ অক্টোবর ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
পরাজয়ের জন্য শামীম ওসমানকে দুষলেন আ. লীগ নেত্রী
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ছিলেন আছিয়া খানম সুমি। তিনি আওয়ামী মহিলা লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। ভোটে পরাজয়ের জন্য তিনি দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে দায়ী করেছেন।
১৮ অক্টোবর ২০২২, ১২:৪৫ অপরাহ্ন
কী এমন ঘটল যে খাদ্য সংকট দেখা দেবে, প্রশ্ন মির্জা ফখরুলের
খাদ্য সংকটের আশঙ্কা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছুদিন আগে উনারা দাবি করেছে যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। আজকে কী এমন ঘটল যে উনারা এখন খাদ্যসংকট দেখা দেওয়ার ভয় পাচ্ছেন।’
১৮ অক্টোবর ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
লোডশেডিং মিউজিয়াম থেকে বেরিয়ে আসলো কীভাবে: খন্দকার মোশাররফ
সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ে পরিপ্রেক্ষিতে বিদ্যুৎখাতে ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
১৮ অক্টোবর ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ন
বিএনপি এ দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া: কাদের
বিএনপি এ দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৮ অক্টোবর ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে পথচারী নিহত
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মনির হোসেন মোল্লা (৭০) মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন।
১৭ অক্টোবর ২০২২, ০৬:৩৪ অপরাহ্ন
‘সমাবেশে লোক সমাগম দেখে আ. লীগ নেতারা পাগল হয়ে গেছেন’
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, আপনারা আহত হয়ে শেখ হাসিনার যন্ত্রণা হয়ে থাকবেন। আপনাদের ওপর হামলা করে সেই প্রমাণ করেছে তার পতন নিশ্চিত। আওয়ামী লীগের নেতারা বিএনপির গণসমাবেশে লোক সমাগম দেখে পাগল হয়ে গেছেন। সরকারের অবস্থা খুবই খারাপ। ময়মনসিংহে হরতাল দিয়ে সব বন্ধ করে দিয়েছিল। কিন্তু মানুষের ঢল নেমেছে। এখনি সময় এসেছে শেখ হাসিনার পদত্যাগের। মানুষ আর এদের চায় না। আমাদের এ রক্তদান, হাড়ভাঙ্গা এগুলোতে আমরা ব্যথিত নই।
১৭ অক্টোবর ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
কয়েকটি সমাবেশ করে সরকারের পতন ঘটানো যাবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে- এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
১৭ অক্টোবর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’
ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
১৬ অক্টোবর ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
‘২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকতেই আ. লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে’
২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগ নির্বাচনকালীন ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা বাতিল করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন।
১৬ অক্টোবর ২০২২, ০৩:০০ অপরাহ্ন
পদত্যাগ করলে সংকটের সমাধান করতে পারবেন গ্যারান্টি আছে?
বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করলে আপনারা এ বৈশ্বিক সংকটের সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর কোন নিয়মে সরকার যাবে? নিয়ম তো আছে, দেশে নির্বাচন হবে।
১৬ অক্টোবর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে পুলিশের মামলায় আসামি বিএনপির ৪০০ নেতা-কর্মী
ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে ছুরিকাঘাতে বিএনপির ২ নেতা আহত
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আনসার ও জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম খোকা ছুরিকাঘাতে আহত হয়েছেন।
১৫ অক্টোবর ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন
‘আ. লীগ কলাগাছ নয় মান্দার গাছ, পিঠ ঘষতে এলে চামড়া ছুলে যাবে’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশকে অকার্যকর করতে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি আবোলতাবোল কথা বলছে। কিন্তু আওয়ামী লীগ কলাগাছ নয় যে, পিঠ ঘষতে এলে আরাম লাগবে। আওয়ামী লীগ হলো মান্দার গাছ, কেউ পিঠ ঘষতে এলে তারই চামড়া ছুলে যাবে। তাই বুঝে শুনে কথা বলবেন।
১৫ অক্টোবর ২০২২, ০৩:০৬ অপরাহ্ন
সরকার যে কোনো পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে: বাম গণতান্ত্রিক জোট
ঐক্য ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর বলেছেন, 'সরকার যে কোনো পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে। মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে না পারি তাহলে মুক্তিযুদ্ধের সার্থকতাই বিফলে যাবে। জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।'
১৫ অক্টোবর ২০২২, ০২:৩৮ অপরাহ্ন
‘বিএনপি নির্বাচনকে ভয় পায় না’
ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'বিএনপি নির্বাচনকে ভয় পায় না। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই ঘরে ফিরব।'
১৫ অক্টোবর ২০২২, ০২:১৪ অপরাহ্ন
‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে তরঙ্গ সৃষ্টি হয়েছে তাতে আ. লীগ ভেসে যাবে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের তরঙ্গে আ. লীগ ভেসে যাবে।
১৫ অক্টোবর ২০২২, ০১:১১ অপরাহ্ন