‘খালেদা জিয়া ঘরে ঘরে ত্রাণ দিয়েছেন, শেখ হাসিনা হেলিকপ্টারে দুর্গত এলাকায় ঘুরেছেন’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিয়েছেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে দুর্গত এলাকায় ঘুরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ জুন ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন

‘আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে তারেক জিয়া বিদেশ গেছে’

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ‘আর রাজনীতি করবে না’ মুচলেকা দিয়ে তারেক জিয়া বিদেশে গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ জুন ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

বিএনপি পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে না: মির্জা ফখরুল

বিএনপি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
২২ জুন ২০২২, ০১:০১ অপরাহ্ন

জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না, সেটা থাকবো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না। সেটা থাকবো না।
২২ জুন ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ন

বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামছে বিএনপি

বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২৩ জুন থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবেন দলের নেতা-কর্মীরা।
২১ জুন ২০২২, ০৩:১৫ অপরাহ্ন

সরকার উৎসব না-পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান করছে: তথ্যমন্ত্রী

সরকার পদ্মা সেতুর উদ্বোধনের জন্য কোনো উৎসব করছে না-পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২০ জুন ২০২২, ১২:০৮ অপরাহ্ন

‘সাংগঠনিক কাজের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি’

ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে অগ্রাধিকার দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
১৯ জুন ২০২২, ০২:৪৮ অপরাহ্ন

ইভিএমের বিপক্ষে জাতীয় পার্টি

আসন্ন জাতীয় নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
১৯ জুন ২০২২, ১২:৪১ অপরাহ্ন

‘২৫ তারিখে পদ্মা সেতু আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে, পদ্মা সেতুটি বন্যার এই প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য একটি আশীর্বাদ হবে, কারণ সরকার এটি ২৫ জুন উদ্বোধন করতে যাচ্ছে।
১৯ জুন ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার: আমু

বিএনপির সমালোচনা করে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেছেন, ‘যারা দেশের উন্নয়নের বিরোধিতা করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার।’
১৮ জুন ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন

এই দুঃসময়ে সরকার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই। মানুষের কষ্টের দিকে তাকানোর কোনো সময় নেই।
১৮ জুন ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

‘কথামতো ভোট না দেওয়ায়’ বাঁশখালীতে ভোটারের বাড়িতে হামলা

চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি নির্বাচনে ‘কথামতো ভোট না দেওয়ায়’ ভোটারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কালিপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী এলাকার বাসিন্দা নারায়ণ নাথ এ অভিযোগ করেছেন। নারায়ণ নাথের অভিযোগ, ‘দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা করা হয়।’
১৭ জুন ২০২২, ০৪:২২ অপরাহ্ন

‘বন্যা-নদী ভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় মানুষ দিশেহারা’

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ জুন ২০২২, ০২:৫৬ অপরাহ্ন

‘আগামী নির্বাচনে জাপা আ. লীগকে সমর্থন করবে কি না ভাববার সময় এসেছে’

আগামী নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগকে সমর্থন করবে কি না তা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
১৬ জুন ২০২২, ০৪:১৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে দেওয়া হয়েছে: পুলিশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
১৬ জুন ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

‘ফসলি জমি নষ্ট করে কল-কারখানা করলে বিদ্যুৎ-গ্যাস দেবো না’

অপরিকল্পিতভাবে কল-কারখানা গড়ে না তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফসলের জমি নষ্ট করে কেউ কল-কারখানা করতে পারবে না। করলে আমরা বিদ্যুৎ-গ্যাস কোনো কিছুই দেবো না। পরিষ্কার কথা আমাদের। কাজে এটা কেউ করতে পারবে না।
১৬ জুন ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
১৫ জুন ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন

‘তথ্য পেয়েছি এমন কিছু করবে যেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সবাইকে সতর্ক থাকবে হবে।
১৫ জুন ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন

‘ইসি দেখাল, একজন সংসদ সদস্যকে এলাকার বাইরে পাঠানোর ক্ষমতা নেই তাদের’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন তার প্রথম ভাগেই দেখাল যে- তাদের ক্ষমতা নেই একজন সংসদ সদস্যকে বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার বাইরে পাঠানোর। এতে নির্বাচনী বিধি প্রণয়নে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, সেই কমিশন কীভাবে ভবিষ্যতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে।
১৪ জুন ২০২২, ০৪:২১ অপরাহ্ন

বরগুনায় বিএনপির কর্মসূচিতে বাধা, সংঘর্ষে আহত ৫ পুলিশ সদস্য

বরগুনার আমতলী উপজেলায় বিএনপির কর্মসূচিতে বাঁধা দেওয়ার পর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
১৩ জুন ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন