‘গুলশান থেকে চোখ সাধারণ মানুষের দিকে ফেরাতে হবে’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকারি তথ্য বলছে ঢাকার গুলশানে দারিদ্র্য হার ৪ শতাংশ আর দেশের সবচেয়ে গরিব এলাকায় দারিদ্র্য হার ৮০ শতাংশ। দেশ শাসন করা শাসকদের চোখ গুলশানের দিকে। মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছরের বাংলাদেশে এটা মানা যায় না। এজন্য সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা করতে গুলশান থেকে চোখ সাধারণ মানুষের দিকে ফেরাতে হবে।
২৭ মে ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন
‘এভাবে নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
২৭ মে ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন
টুকু-মুন্নার নেতৃত্বে যুবদলের নতুন কমিটি
ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের নতুন কমিটি গঠন করেছে বিএনপি।
২৭ মে ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
পদ্মা সেতুর বাস্তবায়ন বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
পদ্মা সেতুর বাস্তবায়ন বিএনপির লোকেদের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
২৭ মে ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৩৭
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২৭ মে ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন
বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে আ. লীগ প্রস্তুত: ওবায়দুল কাদের
বিএনপি আবারও ‘জ্বালাও-পোড়াও’ রাজনীতি শুরু করলে আওয়ামী লীগ তাকে রাজপথে মোকাবিলা করতে তৈরি আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৬ মে ২০২২, ০৪:৪৫ অপরাহ্ন
খুলনায় ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ
খুলনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে পুলিশ।
২৬ মে ২০২২, ০৩:২২ অপরাহ্ন
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরু, চলবে ২৯ আগস্ট পর্যন্ত
নতুন রাজনৈতিক দলের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত হতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলো আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে।
২৬ মে ২০২২, ০১:০৬ অপরাহ্ন
পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১৫
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
২৬ মে ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ
বাংলাদেশে গণমাধ্যমের যেভাবে বিকাশ হয়েছে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
২৬ মে ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
মানিকগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশি বাধার অভিযোগ
মানিকগঞ্জে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
২৬ মে ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন
আমাদের টাকা লুটে বিদেশে পাচার করা হচ্ছে তাই গায়ে জ্বালা: ফখরুল
সব মেগা প্রজেক্ট থেকে সরকার দুর্নীতি করছে এমন অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের লক্ষ্য বাংলাদেশকে লুটে নিয়ে যাওয়া।
২৬ মে ২০২২, ০৮:৪৬ পূর্বাহ্ন
জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে: ফখরুল
সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাংস্কৃতিককর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।
২৫ মে ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন
বিএনপির কী কীর্তি আছে, কীর্তি আছে আমাদের: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেখানোর মতো কোনো অর্জন নেই। আজ বুধবার সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
২৫ মে ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ন
বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বিএনপি
ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন দলের স্থায়ী কমিটির এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৪ মে ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমে প্রতিদিন বিএনপির নেতাদের বক্তব্য প্রচার হওয়ার পরও তারা অযৌক্তিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৩ মে ২০২২, ০৩:২১ অপরাহ্ন
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত অসুস্থ' জানিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ মে ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন
যে আইনগুলো হচ্ছে তা গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণে যথেষ্ট: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সচেতন-সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সবার আগে তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা জরুরি মনে করেছে।
২২ মে ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন
এক চুলও নড়বো না, এটা মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, এটাই নিয়ম। এর বাইরে আমরা ১ চুলও নড়বো না, আপনাদের এটা মেনেই আসতে হবে। কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে।
২২ মে ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন
দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করুন: ফারুক খান
দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রবাসী নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান।
২১ মে ২০২২, ০৩:৪২ অপরাহ্ন