টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে শপথ নিলেন পুতিন
ক্রেমলিনে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে পুতিন। ছবি: রয়টার্স
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন।
বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হলেন পুতিন।
ক্রেমলিনে এক বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তিনি। তার এই অভিষেকে তৈরি হয়েছে নতুন ইতিহাস ও রেকর্ড।
এই শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন (৭১)। মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদটি সুসংহত করেন পুতিন।

