আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই: প্রধানমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সেমি ফাইনালে উঠতে না পারলেও দল ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৮ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, “চীনে বসে সরকারি কাজ করার পাশাপাশি আমি খেলা দেখেছি। মাঠে কী সবাই খুব খারাপ খেলেছে? খেলেনি।”

“বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে,” মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, “বিভিন্ন নামি-দামি দলের জাঁদরেল সব খেলোয়াড়দেরকে তারা মাঠে মোকাবেলা করেছে। ওই খেলোয়াড়দের সবাই খুবই বড় মাপের। (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৩৮২ রানের লক্ষ্য তাড়া করে ৩৩৩ রান তোলাটা মোটেও সহজ না।”

“আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই। আমি কখনওই খেলোয়াড়দের নিরুৎসাহিত করি না,” যোগ করেন শেখ হাসিনা।

আরো পড়ুন:

৬১ টাকায় গ্যাস কিনে ৯ টাকায় বিক্রি করছি: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে বাংলাদেশের ৯ চুক্তি স্বাক্ষর

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন চেষ্টা করবে: প্রধানমন্ত্রী