৪০তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

স্টার অনলাইন রিপোর্ট

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। এই পরীক্ষায় পাস করেছেন ২০ হাজার ২৭৭ জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ এই প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী। চলতি বছরের ৩ মে এই পরীক্ষা হয়।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।