ঈদুল আজহা ১২ আগস্ট

ইউএনবি

দেশের আকাশ থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে এবারের ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১২ আগস্ট (সোমবার)।

আজ (২ আগস্ট) মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এ ঘোষণা দেন।