কাশ্মীরে সম্ভাব্য গণহত্যা ঠেকাতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়? প্রশ্ন ইমরানের

স্টার অনলাইন রিপোর্ট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণহত্যা চালানো হতে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই গণহত্যা বন্ধ করার মতো নৈতিক শক্তি কি আছে বিশ্ব সম্প্রদায়ের?

জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সাংবিধানের অনুচ্ছেদ অপসারণের পর ইসলামাবাদ থেকে নয়াদিল্লির হাইকমিশনারকে বহিষ্কার করেছে ইমরান খানের সরকার। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করারও ঘোষণা দিয়েছেন তিনি। এর একদিন বাদেই টুইট করে কাশ্মীরে সম্ভাব্য গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করলেন ইমরান খান।

তিনি লিখেছেন, “বিজেপি সরকার কি মনে করে যে সামরিক শক্তি দিয়ে কাশ্মীরি জনগণের স্বাধীনতা আন্দোলন স্তিমিত করা সম্ভব?” এই প্রশ্ন তুলে নিজেই এর জবাবে লিখেছেন, “স্বাধীনতার আন্দোলন সেখানে আরও গতি পাবে।”

আরও পড়ুন: কাশ্মীর: মোদির ‘চায়না মডেল’