বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
৯ আগস্ট ২০১৯, ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর একটি বগি বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত
ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর একটি বগি বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ (৯ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, “উদ্ধার কাজ চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হবে।”