ঢাকার আকাশে ড্রোন নিষিদ্ধ করলো ডিএমপি

স্টার অনলাইন রিপোর্ট

জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা আকাশে অননুমোদিত ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি ছাড়া ড্রোন উড়ানো শাস্তিযোগ্য অপরাধ। কেননা, ড্রোন উড়ানো কারণে জননিরাপত্তা বিঘ্নিত এবং জনমনে ভীতি সৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়, তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেনো বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ড্রোন না উড়ান।