জাবি উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পে অনিয়মের নানা অভিযোগ ওঠার বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

আজ (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

এসব অভিযোগকে মিথ্যা এবং উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে মানববন্ধন থেকে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করতেই স্বার্থন্বেষী গোষ্ঠী এসব অপপ্রচার চালাচ্ছে।”

আরও পড়ুন:

শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা

‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’

জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ