অগ্নিসংযোগ মামলায় ফখরুলসহ ৭ বিএনপি নেতার জামিন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি
গত বছর অক্টোবরে দায়েরকৃত অগ্নিসংযোগ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত বিএনপি নেতা জামিন পেয়েছেন।
অপর নেতারা হলেন: ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, রুহুল কুদ্দুস তালুকদার এবং নজরুল ইসলাম খান।
আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার পর আজ (২ সেপ্টেম্বর) মহানগর হাকিম শরফুজ্জামান আনসারী বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন।
গত বছর ১ অক্টোবর হাতিরঝিল থানায় মির্জা ফখরুলসহ ৫৫ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ মামলা দায়ের করা হয়।