ঢাকার জন্য আরও দুই মেট্রোরেল প্রকল্প অনুমোদন

ইউএনবি

রাজধানীর পরিবহন খাতকে ‍উন্নত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্প এবং ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপনমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট’ প্রকল্প অনুমোদন দিয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে চারটি সংশোধিতসহ আরও আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, “আজ একনেক বৈঠকে ১ লাখ ২৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৩০ হাজার ৪৬৬ কোটি ২ লাখ টাকা, সংস্থার নিজস্ব ৫১৫ কোটি ৮৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৬৯ হাজার ৪৩ কোটি ৩৭ লাখ টাকা, বলেন তিনি।

metro_rail_0.jpg