আগ্নেয়াস্ত্রসহ ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু আটক

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মইনুল হক মঞ্জুকে আগ্নেয়াস্ত্র ও মদসহ আটক করেছে র‌্যাব।

আজ (৩১ অক্টোবর) দুপুরে তাকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল দ্য ডেইলি স্টারকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঞ্জুর বাসায় অভিযান চালায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিলরের টিকাটুলি কার্যালয়ে অভিযান চলছিলো।

RAB drive-2.jpg
৩১ অক্টোবর ২০১৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মইনুল হক মঞ্জুকে আটকের পরে স্থানীয়দের মিষ্টি বিতরণ। ছবি: পলাশ খান