ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানা, আটক ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালায় র‌্যাব-১০। সেখানে ওই কারখানার সন্ধান পাওয়া যায়।

সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা পাঁচ বছর ধরে জাল টাকা তৈরি করে আসছেন।

Dhanmondi-22.jpg
র‌্যাবের হাতে আটক দুজন। ছবি: প্রবীর দাশ

কারখানাটি থেকে এক কোটি টাকারও বেশি জাল টাকা এবং নোট তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।