আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

স্টার অনলাইন রিপোর্ট

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আজ (১২ জানুয়ারি) সকালে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।

বাংলাদেশে তাবলীগ জামাতের একাংশের নেতা ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আহমদ মোনাজাত পরিচালনা করেন।