উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক-আরোহী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের চালক ও আরোহী।

আজ (১৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেছেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা (পূর্ব) থানার সামনে অভি পরিবহনের একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দেয়।

গুরুতর আহত মোটরসাইকেলের চালক ও আরোহীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, পুলিশ বাসটি জব্দ ও চালককে আটক করেছে।