সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরার রাজারবাগানে সড়ক দুর্ঘটনায় শিমুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল সকালে বাসা থেকে বের হয়ে মায়ের কাছে যাচ্ছিল। সে রাজারবাগান সরকারি কলেজ রোডে পৌঁছালে একটি ইজিবাইক পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।