টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লেগেছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

তিনি বলেন, “২০টি আধাপাকা ঘর আগুনে পুড়ছে। ঘরগুলো তুলার গুদাম হিসেবে ব্যবহৃত হয়।”

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।