মানবিক দিক বিবেচনায় ৩০৪ যাত্রীর দেশে আসায় অনুমতি: বেবিচক

স্টার অনলাইন রিপোর্ট

ইতালি ও জার্মানি থেকে ৯৫ জনসহ ৩০৪ জন বাংলাদেশি আজ সোমবার কাতার এয়াওয়েজের একটি ফ্লাইটে দেশে এসেছেন।

ফ্লাইটটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান।

মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, তাদের সবাইকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে যাত্রী না আনার নির্দেশ দেয়।