মেহেরপুরে ২০ জন কোয়ারেন্টিনে

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

মেহেরপুরে ২০ জন প্রবাসীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি সিঙ্গাপুর থেকে সাত জন, মালয়েশিয়া থেকে নয় জন এবং সৌদি আরব, কাতার, পর্তুগাল, ইতলি ও বাহারাইন থেকে পাঁচ জন দেশে আসেন। এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।