সহকারী প্রধান কারারক্ষীর পকেটে ৫২২ পিস ইয়াবা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলামকে (৪৫) ইয়াবা রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

তরিকুল ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইয়াকুবনগর এলাকার ফুল মিয়ার ছেলে।

জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করে তরিকুল ইসলামের পকেটে ১০৬ পিস ইয়াবা পাওয়া যায়। সিগারেটের প্যাকেটে ইয়াবাগুলো রাখা ছিল। এরপর তার ঘরে তল্লাশি চালানো হলে বিছানার নিচে আরও ৪১৬ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।’