‘আমি চাল চুরি করিনি’- বিচার চেয়ে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাত, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় মাটিতে গড়িয়ে কান্নাকাটি করে বিচারের দাবি করেন নাছির উদ্দিন শামীম।

নাছির উদ্দিন শামীম বলেন, ‘আমি কোনো চাল চুরি করিনি। কিন্তু, আমার বিরুদ্ধে চাল চুরি নিয়ে একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।’

পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও চাদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এসে তাকে সান্ত্বনা দিলে অবস্থান কর্মসুচী তুলে নেন তিনি।