বাঁশখালী উপজেলা লকডাউন

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজকের বৈঠকে ডেপুটি কমিশনারের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘বাশখালী উপজেলাটি পাশ্ববর্তী তিনটি উপজেলার সঙ্গে যুক্ত। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় যেগুলো ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। তাই আমরাও জরুরি বৈঠক ডেকে একই সিদ্ধান্ত নিয়েছি,’ যোগ করেন তিনি।