৪০ হাজার দুঃস্থ পরিবারের সহায়তায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ‘মি. নুডলস’ প্রদান
দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নুডলস ব্রান্ড ‘মি. নুডলস’।
সম্প্রতি ‘মি. নুডলস’র পক্ষ থেকে দাতব্য প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে নুডলস বিতরণ করা হয়েছে।
‘মি. নুডলস’র ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষণ পাল গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমানে সাধারণ ছুটি চলছে। এর ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তার জন্য আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি।’
ভবিষ্যতেও তাদের এ রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তোষণ পাল।