করোনা নির্দেশনা অমান্য

৪৭ ভ্রাম্যমাণ আদালতের ৬৩ মামলা

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি নির্দেশনা মোতাবেক আজও ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৪৭ টি ভ্রাম্যমাণ আদালত ৬৩ টি মামলাসহ ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা টাকা জরিমানা আদায় করেছেন।

আজ রবিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ছাড়া, ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে প্রাপ্ত কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৬৬৬ দিনমজুর, সবজী ও ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালক ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

একইসঙ্গে তারা টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন।