কুড়িগ্রামে গাজীপুর থেকে যাওয়া যুবকের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের রৌমারীতে গাজীপুর থেকে যাওয়া এক পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকালে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন করোনা আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে।

জানা যায়, গত ৮ এপ্রিল গাজীপুর থেকে রৌমারীতে বাড়ি ফেরেন ওই যুবক। ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এবং ওইদিনই তা পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।

সিভিল সার্জন জানান, আজ বুধবার ১৬ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। এদের মধ্যে একজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

আক্রান্ত ৪ জনের মধ্যে দুই জন রৌমারীর, একজন ফুলবাড়ীর এবং আরেকজন  কুড়িগ্রাম সদর উপজেলার।