ফরিদপুরে ১ শিক্ষার্থীর করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে এক শিক্ষার্থীর করোনা শনাক্ত করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে ফরিদপুর জেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, ‘তাকে আইসোলশনে রাখা হয়েছে। ওই শিক্ষার্থীর সঙ্গে যারা মিশেছেন তাদেরও চিহ্নিত করে আলাদাভাবে রাখা হবে।’

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ‘আক্রান্ত শিক্ষার্থীকে খুব দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হবে।’

আক্রান্ত শিক্ষার্থীর বয়স ২০ বছর। ফরিদপুরের বোয়ালমারীর একটি গ্রামের বাসিন্দা ও ঢাকার কামরাঙ্গির চরে একটি মাদ্রাসার শিক্ষার্থী তিনি। গত ২২ এপ্রিল তারা সাত জন একসঙ্গে বাড়িতে আসেন। এদের সবার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু, শুধুমাত্র তার করোনা শনাক্ত হয়।