অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ ছিলেন

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি নুতন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।

আনিসুজ্জামানের সংক্রামক ব্যাধি করোনায় আক্রান্তের সংবাদটি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ জামান।

আজ রাতে দ্য ডেইলি স্টারকে আনন্দ বলেন, ‘বাবা কোভিড-১৯ পজিটিভ ছিলেন।’

‘স্বাস্থ্যবিধি মেনে বাবার দাফনের ব্যবস্থা করা হবে,’ বলে যোগ করেন তিনি।

আরও পড়ুন:

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই