এনআরবি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা করবে দুদক

স্টার অনলাইন রিপোর্ট

এনআরবি ব্যাংকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও আরও তিনজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই দুদক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

এনআরবি ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট মো. সাহেদ ছাড়া বাকি তিন অভিযুক্ত হলেন—রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সোহানুর রহমান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন হাবিব।