চার জালিয়াতি মামলায় সাহেদের ২৮ দিনের রিমান্ড

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরা পশ্চিম ও পূর্ব থানায় দায়ের করা চারটি জালিয়াতি মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চল্লিশ দিনের রিমান্ড আবেদনের শুনানিতে চারটি মামলার প্রতিটিতে সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

আজ রোববার তিনি এই আদেশ দেন।

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে একই থানায় দায়ের করা তিন মামলায় ২১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সাহেদকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।